Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাদক ডিলার ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা এমপি কিরণের

admin • 21 Feb 2026, 09:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদক ডিলার ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা এমপি কিরণের

মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুর রহমান কিরণ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভেদরগঞ্জের সখীপুর বাজারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

নবনির্বাচিত এমপি কিরণ বলেন, কেউ প্রমাণসহ কোনো মাদক ডিলারকে ধরিয়ে দিতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রমাণসহ ছবি আমাকে দেবেন, পুরস্কারের টাকা গোপনে আমার কাছ থেকে নিয়ে যাবেন।

তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচার বা আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। কোনো অবস্থাতেই এ ধরনের কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।

সংসদ সদস্যের এমন ঘোষণায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ঘোষণা কার্যকরভাবে বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক ও সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।