Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাত্র ১০ মিনিটেই শেষ কক্সবাজারগামী ট্রেনের টিকিট

admin • 23 Nov 2023, 02:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাত্র ১০ মিনিটেই শেষ কক্সবাজারগামী ট্রেনের টিকিট

বিক্রি শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজারগামী প্রথম ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে এই রুটের নতুন ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’–এর টিকিট বিক্রি শুরু হয়। তবে বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।

 

আগামী ১ ডিসেম্বর শুক্রবার ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হচ্ছে। দ্বিতীয় দিনের টিকিটও বিক্রি হয়ে গেছে দ্রুত। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার কক্সবাজারে পর্যটকের প্রচুর ভিড় থাকে। ট্রেন চালু হওয়ায় পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন রেলের কর্মকর্তারা।

   

যাত্রা শুরুর প্রথম দিন ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেন ঢাকার উদ্দেশে কক্সবাজার আইকনিক স্টেশন ছেড়ে যাবে। এই ট্রেন রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

     

ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। মূলত এই ট্রেনকে নিয়ে যাত্রীদের মধ্যে বেশি আগ্রহ রয়েছে। তবে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট আজ সকাল ১০টায়ও পাওয়া যাচ্ছিল।

   

রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার পথের প্রথম ট্রেনের সব টিকিট বিক্রি হতে খুব বেশি সময় লাগেনি। এই ট্রেন নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।