Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মাঝ আকাশে যান্ত্রিক ক্রুটি,ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়লো বিমান

admin • 10 Feb 2024, 06:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে যান্ত্রিক ক্রুটি,ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়লো বিমান

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ! ব্যস্ত হাইওয়েতে বিধ্বস্ত হলো বিমান; মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী একটি গাড়ির সাথে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটে এমন ঘটনা।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে দুই জন। কর্তৃপক্ষ জানায়, মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে যায় বিমানটির ২ টি টাবোর্ফ্যান ইঞ্জিনই।

ছবি: সিএনএন।

তবে, দুর্ঘটনার আগে নিয়ন্ত্রণ কক্ষে এক রেডিও বার্তায় এ তথ্য জানান পাইলট নিজেই। তারপরই আছড়ে পড়ে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐ হাইওয়েতে।

 

জানা যায়, ওহাইও থেকে নেপলস যাচ্ছিলো বোম্বারডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড মডেলের বিমানটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।