Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাগুরার দুই আসনেই বিএনপির বিজয়

admin • 13 Feb 2026, 09:11 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাগুরার দুই আসনেই বিএনপির বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন করা হয়।

 

মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসেন খান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. মুশতারশেদ বিল্লাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।