Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাইলস্টোন ট্র্যাজেডি : আইসিইউতে এখনো ১০ শিক্ষার্থী, ৩ শিক্ষক

admin • 24 Jul 2025, 03:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাইলস্টোন ট্র্যাজেডি : আইসিইউতে এখনো ১০ শিক্ষার্থী, ৩ শিক্ষক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো আইসিইউতে কাতরাচ্ছে ১০ শিক্ষার্থী, তিন শিক্ষক ও প্রতিষ্ঠানটির এক কর্মচারী।  বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. আবু হোসেন ও মো. মঈনুল আহসান স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এই তথ্য বেলা ১১টা পর্যন্ত।   স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখনো ১৪ জন ভর্তি আছেন।   তালিকা বিশ্লেষণে দেখা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিক্ষার্থী মাহতাব (১৪), মাহিয়া (১৫), আয়ান (১৪), জারিফ (১২), নাভিদ নেওয়াজ (১২) ও সাইমন (১৮) ভর্তি আছে। তাদের সঙ্গে ভর্তি আছেন প্রতিষ্ঠানটির দুই শিক্ষক মাসুমা (৩২) ও মাহফুজা খাতুন (৪৫)।   এদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বার্ন আইসিইউতে শিক্ষার্থী আকিব (১২), মো. বিল্লাল হোসাইন—এসও (১২), তাসকির রহমান (১৫) ও জান্নাতুল মাওয়া (১০) ভর্তি আছে। তাদের সঙ্গে শিক্ষক আনোয়ার হোসাইন (৩৭) এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের পিএস আতিকও (২২) ভর্তি আছেন।   তালিকা বিশ্লেষণে আরো দেখা গেছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। তার মধ্যে শিক্ষার্থী ৩৬ জন, শিক্ষক ৪ জন, গৃহকর্মী ১ জন ও বৈদ্যুতিক মিস্ত্রি ১ জন। আর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে ১১ জন। তাদের মধ্যে শিক্ষার্থী ৫ জন, সেনাবাহিনীর সদস্য ৪ জন, শিক্ষক ১ জন এবং কর্মচারী ১ জন।   এ ছাড়া শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। এই তিন হাসপাতাল মিলে মোট ৫৭ জন চিকিৎসাধীন। যাদের মধ্যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ১৪ জন ভর্তি আছে।    
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।