Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মা হচ্ছেন ‘বার্বি’ অভিনেত্রী!

admin • 08 Jul 2024, 04:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মা হচ্ছেন ‘বার্বি’ অভিনেত্রী!

‘বার্বি’ সিনেমা দর্শকের হৃদয়ে একটি আলাদা স্থান করে নিয়েছিল। এখনো তার রেশ কমেনি। ‘বার্বি’-এর কথা বললে অভিনেত্রী মার্গট রবির নামটিই ভেসে ওঠে। তিনি এবার নতুন জগতে পা রাখতে চলেছেন। মা হচ্ছেন ‘বার্বি’ অভিনেত্রী মার্গট রবি।

স্বামী চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলির সঙ্গে তার ইতালিতে অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই গুঞ্জন উঠেছে অভিনেত্রীর মা হওয়ার। ছবিতে মা হওয়ার গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে।

তার ‘বেবি বাম্প’ দেখে নেটিজেনরা বলছেন প্রিয় অভিনেত্রী সামনে নতুন খবর দেবেন। তবে একাধিক সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও মার্গট কিংবা তার স্বামীর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।

মার্গট রবি এবং টম অ্যাকারলি ২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার ২’-এর সেটে প্রেমে পড়েন এবং ২০১৬ সালে বিয়ে করেন। সম্প্রতি এই দম্পতিকে ইতালির লেক কোমোতে একটি রোমান্টিক বোট যাত্রা উপভোগ করতে দেখা গেছে। বার্বি তারকাকে একটি সাদা ক্রপ টপে ও স্টাইলিশ ওভারসাইজ ব্লেজারে দেখা গেছে। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প প্রকাশ পেয়েছে।

২০১৩ সালে প্রথম সাক্ষাতের পর তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন মার্গট-ম্যাকারলি। এরপর ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান করে মার্গটকে বিয়ে করেন অ্যাকারলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।