Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মহাখালীতে নাসা গ্রুপের কর্মীদের সড়ক অবরোধ

admin • 05 Apr 2026, 01:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মহাখালীতে নাসা গ্রুপের কর্মীদের সড়ক অবরোধ

রাজধানীর মহাখালীতে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নাসা গ্রুপের পোশাক কর্মীরা। রোববার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টায় নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ট্রাফিক গুলশান বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাক কর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও থেকে মহাখালী - উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী - তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ অবস্থায় যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ট্রাফিক গুলশান বিভাগ। এক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী হতে তেজগাঁও এর দিকে চলাচল করা যাবে।

 

এ ছাড়া কাকলী বামে মোড়- কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে বলেও ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।