Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মসজিদের ভেতর ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

admin • 03 May 2026, 06:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মসজিদের ভেতর ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

ফজরের সময় মসজিদের ভেতরে নামাজ পড়ছিলেন হাফিজ মিয়া। এ অবস্থায়ই তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনা আজ রবিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না। তার ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ভোরে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজ শুরুর আগ মুহূর্তে জসিম মিয়া নামে এক ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হন তিনি এবং মৃত্যু হয় ঘটনাস্থলেই।

 

ঘটনার সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক করে জসিম মিয়াকে।

পুলিশ জানায়, হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।