Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মসজিদের টাকা আত্মসাৎ,সাবেক সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন

admin • 09 May 2026, 09:14 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
মসজিদের টাকা আত্মসাৎ,সাবেক সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের দানকৃত জমি বিক্রির টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি দখলের অভিযোগে হালিম সরকারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

এসময় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খাসিমারা গ্রামে স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সুফিয়ান তাজেল, মো. সোলায়মান, মুসা মিস্ত্রি, সাইদুর রহমান, মকবুল মন্ডল ও সরোয়ার মেম্বার। বক্তারা অভিযোগ করে বলেন, হালিম সরকার মসজিদের দানকৃত জমি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেছেন।

 

পাশাপাশি তিনি সরকারি খাস জমি দখল, মিথ্যা মামলা দায়ের এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ তোলেন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব ঘটনায় এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকেই প্রতিবাদ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

 

বক্তারা আরও বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। মসজিদের সম্পদ ও সরকারি জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা না হলে এলাকায় সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হালিম সরকারের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।

   

পরে মোবাইল ফোনে তিনি বলেন, “যখন জমি বিক্রি হয়েছে, তখন আমি কমিটিতে ছিলাম না। জমি বিক্রির টাকা মসজিদের অ্যাকাউন্টেই রয়েছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।