Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মরদেহ ছাড়তে ১০ হাজার টাকা ঘুস নিলো রেলওয়ে পুলিশ

admin • 26 Mar 2026, 03:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মরদেহ ছাড়তে ১০ হাজার টাকা ঘুস নিলো রেলওয়ে পুলিশ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুস নেয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পরিবারের কাছ থেকে পুলিশের এমন আচরণে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত ওই যুবক বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল এলাকার নান্নু সরকারের ছেলে রাশেদ (৩৮)।

নাম প্রকাশ না করা শর্তে ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মরদেহ আটকে দেয়ার ভয় দেখিয়ে নিহতের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে রেলওয়ে পুলিশ। পরে ৫ হাজার টাকা দেয়া হলেও তালবাহানা শুরু করে তারা। পরে আরো ৫ হাজার টাকা দেয়া হলে মরদেহ নিয়ে যেতে দিয়েছে তারা। নিহতের পরিবারের কাছ থেকে মরদেহ আটকে টাকা আদায় করায় পুলিশকে বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের।

শুরুতে নিহতের স্বজনরা পুলিশকে টাকা দেয়ার কথা অস্বীকার করলেও মরদেহ নিয়ে যাওয়ার সময় জানান, টাকা না দিলে মরদেহ আটকে দেয়ার কথা বলায় ১০ হাজার টাকা দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিভিলে থাকা রেলওয়ে পুলিশ ওই সদস্য টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তার নাম পদবীরও জানাতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে নিহতের পরিবার জানান, রাশেদ ঢাকায় একটি গার্মেন্সে চাকরি করতো। ঈদের ছুটি শেষে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে কালিহাতীর সল্লা এলাকায় মোটরসাইকেল থামিয়ে রেললাইন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।