Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১

admin • 04 Nov 2024, 05:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।