Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

admin • 28 Apr 2024, 10:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) দেশটির পশ্চিম জাভা প্রদেশে স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর: এনডিটিভি

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

দেশটির রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পরে কোনো সুনামি সতর্কতা জারি করেনি আবহাওয়া সংস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।