Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর

admin • 08 Aug 2024, 09:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এ খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

 

পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর ১২ তে ডাকাত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন।

 

এছাড়া রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়।

 

এসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। এ সংক্রান্ত বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাকাতি হচ্ছে।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ্রুপে দেখা যায়  সেনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী। তবে ডাকাতির এসব খবর সত্য নাকি ‌‌গুজব ‌এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।