Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মধ্যরাতে ছিনতাই নিয়ে মাহবুব কবির মিলনের স্ট্যাটাস ভাইরাল!

admin • 27 Apr 2026, 05:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মধ্যরাতে ছিনতাই নিয়ে মাহবুব কবির মিলনের স্ট্যাটাস ভাইরাল!

সাবধান!! রাতে ভুলেও কখনো কোথাও বা নির্জন স্থানে শেয়ারে কোনো বাহনে উঠবেন না, নামবেন না বা চলবেন না। কাস্টমস কর্মকর্তা বুলেট রাতে কুমিল্লা হাইওয়েতে নির্জন স্থানে একাকী নেমেই শেয়ারে ট্যাক্সিতে উঠে আগে থেকেই বসে থাকা চার ছিনতাইকারীর কবলে পড়ে অকালে জীবন দিতে হয়েছে।

পুরো দেশ, পুরো জাতি লুটপাটকারী, ছিনতাইকারী। আপনি সারা দেশের যে কোনোখানে, হাটে-বাজারে, মাঠে, ধানক্ষেতে, পাটক্ষেতে, নদী, নালা, গর্ত, ডোবা, যেখানেই বিপদে পড়েন বা দুর্ঘটনায় পড়েন। সাথে সাথে আপনার সবকিছু ছিনতাই, লুটপাট হয়ে যাবে। ছিন্ন হয়ে যাওয়া হাত থেকে ঘড়ি। বডি থেকে আলাদা হয়ে যাওয়া মাথা থেকে কানের দুল, গলার মালা। সব হাওয়া হয়ে যাবে।

দিনের বেলা অথবা রাতে জার্নি করছেন ফ্যামিলি নিয়ে। নির্জন স্থানে গাড়ি খারাপ হয়ে গেল। পাশের গ্রামের সবাই ছিনতাই আর লুটপাটে নেমে যাবে। পরীক্ষা করে দেখতে পারেন।

সুযোগ পেলেই এই জাতির সবাই চো*র, সবাই ঘুষখোর, সবাই ছিনতাইকারী, সবাই লুটপাটকারী, সবাই ডা**।

মেয়েদের জন্য আরও চরম বিপদ। নিজেই নিজের পরিবারকে বাঁচান, রক্ষা করুন। কাউকে বিশ্বাস করবেন না। মেয়েদের ক্ষেত্রে চুল পরিমাণ রিস্ক নেবেন না। গৃহ শিক্ষক পড়ালে পাশে বসে থাকুন।

এই জাতি যেখানে গিয়ে ঠেকেছে, কেয়ামত পর্যন্ত এর উত্তরণ ঘটাবার ক্ষমতা জগতে কারো আর নেই। দেশ চলবে, সরকার চলবে, জাতি বিলীন হয়ে যাবে।

জাহান্নামের মধ্যে বসবাস করছি সবাই। জন্ম যেখানে আজন্ম পাপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।