Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

admin • 17 Apr 2023, 10:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।

 

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

 

এক টুইটবার্তায় আইএসি জানিয়েছে, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অনুমান করছেন। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

 

খবরে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

 

যদি বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর সম্ভবত শনিবারই হতে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।