Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন যুবক, অতপরঃ...

admin • 09 Jun 2026, 08:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন যুবক, অতপরঃ...

রাজধানীর সৈনিক ক্লাবের বিপরীতে সেতু ভবনের সামনে গতকাল (৮ জুন) রাতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার পরের পরিস্থিতি দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিও চিত্র বিশ্লেষণ করে দেখা যায় , দুর্ঘটনাকবলিত গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সৌভাগ্যবশত এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। আহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম ছিল। দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে চালকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, প্রতিক্রিয়ার গতি ও গাড়ির নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ব্যাহত হয়, যা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।