Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মদের দোকানে তাণ্ডব চালিয়ে মদ খেয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‌্যাকুন!

admin • 04 Dec 2025, 06:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মদের দোকানে তাণ্ডব চালিয়ে মদ খেয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‌্যাকুন!

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রাতের বেলা আতঙ্ক সৃষ্টিকারী এক দুষ্টু প্রকৃতির প্রাণী একটি র‍্যাকুন স্থানীয় এক মদের দোকানে ঢুকে তাণ্ডব চালিয়েছিল। নিচের তাকে সাজিয়ে রাখা স্কচ আর হুইস্কির বোতল ভেঙে, মদ পান করে অবশেষে মাতাল হয়ে বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রাণীটিকে।

ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার একটি মদের দোকানে। র‍্যাকুনটির আকস্মিক আক্রমণে দোকানের মেঝেতে প্রচুর পরিমাণে মদ ছড়িয়ে পড়ে। বোতল ভাঙার পাশাপাশি এর তাণ্ডবে ছাদের বেশ কিছু টাইলসও খুলে পড়ে। পরে শনিবার সকালে দোকানের এক কর্মী বাথরুমের মেঝেতে র‍্যাকুনটিকে, যার ডাকনাম 'ট্র্যাশ পান্ডা', অচৈতন্য অবস্থায় খুঁজে পান।

 

স্থানীয় অ্যানিম্যাল কন্ট্রোলের কর্মকর্তা সামান্থা মার্টিন এই ঘটনা সম্পর্কে বলেন, আমি ব্যক্তিগতভাবে র‍্যাকুন খুব পছন্দ করি, ওরা খুব মজার প্রাণী। প্রাণীটি ছাদের একটি টাইলস ভেঙে ভেতরে পড়ে যায়। আর তাতেই সে জম্পেশ তাণ্ডব চালায়। এসময় সে সামনে যা পায় তাই খেতে শুরু করে।

মার্টিন আরও জানান, পরে তিনি র‍্যাকুনটিকে অ্যানিম্যাল শেল্টারে নিয়ে যান। এই পথটুকুতে তারও যথেষ্ট হাসি পাচ্ছিল। এই ঘটনা ভার্জিনিয়ার মদের দোকানের কর্মীদের জন্য এক অপ্রত্যাশিত এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

তথ্যসূত্র বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।