Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

admin • 19 May 2024, 01:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

আগামী মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন। এ উপলক্ষে ২১ মে (মঙ্গলবার) দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের ১৫ মে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

যে সব উপজেলায় ২১ মে সাধারণ ছুটি, জানতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।