Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভ্রমনের বাসে মাদকবাণিজ্য: ২২ হাজার পিস ইয়াবাসহ আটক দম্পতি

admin • 24 Oct 2025, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভ্রমনের বাসে মাদকবাণিজ্য: ২২ হাজার পিস ইয়াবাসহ আটক দম্পতি

জামালপুরে আনন্দ ভ্রমণের বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ জানান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন, জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ জানান, ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যায়। ফেরার পথে বাসটিতে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। পরে সদর থানার ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে দম্পতিকে আটক করে ইয়াবার চালানসহ জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ওই দম্পতির বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একটি মাদক চক্রের সঙ্গে যুক্ত থেকে পাচারের কাজ করছিল। ওই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।