Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

admin • 20 Mar 2024, 09:01 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বাগেরহাটের রামপালে ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি হোসেন (২০) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

এ সময় জয়দেব বালা (৫২) ও মোটরসাইকেলচালক সাকিব (১৭) গুরুতর আহত হন। নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সাকিব, আরোহী রাব্বি এবং ভ্যানচালক জয়দেব বালা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে রাব্বির মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।