Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

admin • 29 Apr 2024, 05:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো। তাই নির্বাচনকে সুস্থ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুম চত্বরে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।