Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভৈরবে ট্রেন দুর্ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুলের

admin • 23 Oct 2023, 09:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেন দুর্ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুলের

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে দ্রুত দুর্ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।

 

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এক শোকবাণীতে এ দাবি জানান মির্জা ফখরুল। এ ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান তিনি।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শোকবাণীর বিষয়টি তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, অবিলম্বে আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন তিনি।

 

বাণীতে দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

 

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পাশাপাশি অসংখ্য যাত্রী আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।