Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভেজাল পণ্যে সয়লাব বাজার, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

admin • 17 Nov 2024, 08:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভেজাল পণ্যে সয়লাব বাজার, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

দেশে প্রসাধনী সামগ্রীর বড় বাজার থাকলেও সঠিক তদারকির অভাবে মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নকল ও ভেজাল পণ্যে সয়লাব বাজার। এসব পণ্যের কারণে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি কালোবাজারির কারণে রাজস্ব হারাচ্ছে সরকার।

 

বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়। খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশও। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার। তবে, তারপরও রয়েছে আস্থার সংকট। নকল আর আসল পণ্য চেনা দায়।

 

একজন ক্রেতা বলেন, ‘বাজারে তো সবই অথেনটিক পাওয়া যায় না। যে কোনো শো রুমেই একটা সন্দেহ থাকেই যে এটা আসল কিনা। সব সময়ই থাকে।’

 

নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর নানা উপাদান থাকলেও শুধু লেড ও মার্কারির মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম বিএসটিআই। ফলে নিয়ন্ত্রণের বাইরে নকল প্রসাধনীর উৎপাদন। সংস্থাটির দাবি, জনবল সংকটের পরও তদারকির বাইরে নেই এ খাত।

 

বিএসটিআইয়ের উপপরিচালক মোহাম্মদ আরাফাত হোসেন সরকার বলেন, ‘চোরাই পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে বা ব্যাগেজ রুল ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য হয়ত দেশে আসছে। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী তাদের দোকানে এই পণ্যগুলো সাজিয়ে রেখেছেন। আমাদের ক্রেতারা এ ধরনের ঝুঁকি যাচাই করা হয়নি, কম দামে পেয়ে এসব পণ্য কিনছেন। এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।’

 

ট্যারিফ কমিশনের তথ্য বলছে, প্রসাধনী খাতে বাজারের আয়তন প্রায় ৩৪ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ১০ হাজার কোটি টাকার পণ্য বৈধভাবে আমদানি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।