Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শিক্ষা জেলার খবর

ভিসির বাসভবনের সামনে জাবি ছাত্রীদের বিক্ষোভ

admin • 24 Jul 2023, 07:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিসির বাসভবনের সামনে জাবি ছাত্রীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্রী হলের মেয়েরা গণরুম থেকে রেহাই চেয়ে আসন বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের ছাত্রীরা এতে অংশ নেন। তাদের দাবি, দেড় বছর ধরে তারা গণরুমে থাকছেন।

আজ রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

ছাত্রীদের দাবি, অবিলম্বে আবাসিক হলে তাদেরকে আসন বরাদ্দ করা। নতুন হল আগামী এক সপ্তাহের ভেতরে খুলে দিতে হবে। ছাত্রীদের অভিযোগ, গণরুমে ফ্যানের বাতাস গায়ে লাগে না। তাছাড়া ডেঙ্গু মৌসুম চলছে এখন, গরমে রাতে মশারি টানানো সম্ভব হয় না। গাদাগাদি করে থাকতে হয়।

এদিকে, উপাচার্যের বাসভবনের গেটের সামনে অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তারা বলছেন ছাত্রীদের নিরাপত্তার জন্য তারা এসেছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারাও একমত। কিন্তু নতুন হল খুলে দিতে পারছেন না কর্মচারী নিয়োগ নিয়ে ইউজিসির সঙ্গে জটিলতার কারণে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘নতুন আরো দুটি হলের চাবি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু লোকবলের অভাবে হল চালু করতে পারছি না। আগামী ২৭ জুলাই ইউজিসির সঙ্গে মিটিং রয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নেব। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।