Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিপিএন ছাড়াই লগইন হচ্ছে ফেসবুক

admin • 31 Jul 2024, 03:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিপিএন ছাড়াই লগইন হচ্ছে ফেসবুক

দেশে  টানা ১৪ দিন বন্ধ থাকার পর চালু হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আনুষ্ঠানিক ঘোষণার পর বুধবার (৩১ জুলাই) দুপুর থেকে কোনো ধরনের ভিপিএন অ্যাপ ছাড়াই খুলছে ফেসবুক।

 

এর আগে বুধবার বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউবসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগমাধ্যম চালু হবে বলে জানিয়েছিলেন আইসিটি প্রতিমন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছিলেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে গত ২৮ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।

তবে সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত রেসপন্স করতে পারেনি। তবে তারা জানিয়েছে, তাদের ফ্যাক্টচেকিংয়ে ত্রুটি থাকতে পারে এবং দ্রুতই তারা তাদের এআই আপডেট করবে।

জানা গেছে, মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে (অনলাইন প্লাটফর্মে) ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।