রাজনৈতিক ইস্যু নিয়ে এক টেলিভিশন টক শোতে নেতাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা প্রায়ই ঘটে। মাঝে মাঝে হাতাহাতিও হয়। পাকিস্তানে যা হলো, তা হাতাহাতির চেয়েও বেশি। ভিডিও দেখে মনে হবে, টক শো নয়, যেন রেসলিং খেলতে এসেছেন দুই নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো চলছিল। এতে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা শের আফজাল মারওয়াত ও মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খান।
https://twitter.com/i/status/1707427078855872754এ দুই নেতা কাছেই বসেছিলেন। এক পর্যায়ে মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খানের কথায় রেগে যান শের আফজাল মারওয়াত। এর পর পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই নেতা তাঁকে থাপ্পড় দেন ও মারতে শুরু করেন।
আফনাউল্লাহ খানও পরে শের আফজাল মারওয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুজনের মধ্যে লেগে যায় হাতাহাতি। পরে বাকিরা এসে দুজনকে আলাদা করেন।
https://twitter.com/i/status/1707431397261037579এ ঘটনার একটি ভিডিও এক্সে (টুইটারের নতুন নাম) ছড়িয়ে পড়েছে। এতে দুই দলের কর্মীরাও শুরু করেছেন কথার লড়াই।





