গায়ে হিম ধরানো এক দৃশ্য ছড়িয়ে পড়েছে অনলাইনে। এতে দেখা যায় আর্জেনিয়ার একটি বিমানবন্দরে পার্ক করা যাত্রীবাহি বিমান ঝড়ের আঘাতে রানওয়ে থেকে ছিটকে গেছে।
গত রোববার বুয়েন্স আইরেসের কাছে অ্যারোপার্ক জর্জ নিউবেরি বিমানবন্দরে প্রবল বাতাসের আঘাতে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে একটি সিঁড়ি রানওয়েতে উড়তে দেখা গেছে। সিঁড়িটি একটি লাগেজ গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ওই ঝড়ে ১৪ জন প্রাণ হারায়। এছাড়া ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আর্জেন্টিনার রাজধানীর অভিমুখ।
অন্যদিকে আর্জেন্টিনার বাহিয়া ব্লানকাতে একটি স্পোর্টস ভবনের ছাড় ধসে পড়ে। ওই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঝড়ে ১৪ জনের বেশি আহত হয়।
https://twitter.com/i/status/1736440193949835679আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ঝড়ের পর মন্ত্রীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
বুয়েন্স আইরেস থেকে ৪০ কিলোমিটার দূরে মোরেনো শহরে ঝড়ের কবলে একটি গাছ উপড়ে এক নারীসহ ১৪ জন নিহত হয়।





