Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভিডিও: সবচেয়ে বিষাক্ত সাপের মাথায় চুমু!

admin • 15 Aug 2023, 12:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভিডিও: সবচেয়ে বিষাক্ত সাপের মাথায় চুমু!

সরীসৃপ ও একইসঙ্গে বিষাক্ত হওয়ায় মানুষ সাপকে একটু বেশিই ভয় পায়। বেশিরভাগ মানুষ কেবল সাপের নাম শুনলেই শিউরে ওঠে। তবে ভিন্ন উদাহরণও রয়েছে। তেমনই একজন প্রাণী বিশেষজ্ঞ মাইক হোলস্টন।

তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর সাথে নানা ধরনের ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল

বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরার মাথায় চুমু খেয়ে আলোচনায় হোলস্টন। ভিডিওতে দেখা যায়, তিনি ধীরে ধীরে সাপটিকে চুম্বন করার জন্য এগিয়ে যাচ্ছেন। এরপর কিং কোবরার মাথায় একটি চুমু দিয়ে দ্রুত সরে যান। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই সাপের এত বিষ যে, এক কামড়ে একটি হাতির মৃত্যু হতে পারে।’

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৮ লাখ ২৪ হাজারের বেশি লাইক পেয়ে ভাইরাল হয়েছে। মন্তব্য বিভাগে অনেকে ভয় এবং বিভ্রান্তি প্রকাশ করেছেন। কেউ কেউ লোকটিকে নিয়ে উদ্বেগও দেখিয়েছেন। একজন লিখেছেন, 'আমাকে লাখ ডলার দিলেও এমনটা করব না’, অপর একজন মন্তব্য করেছেন, 'মৃত্যুর চুম্বন'। আরেকজন লিখেছেন, ‘জ্ঞান থাকার পরও এমন কাজ কেন করেন ভাই?’

কিং কোবরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইট অনুসারে, একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের এবং ৯ কেজি ওজনের হতে পারে। এক কামড়ে এই সাপ যে পরিমাণ নিউরোটক্সিন বিষ সরবরাহ করতে পারে তা ২০ জনকে মারার জন্য যথেষ্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।