অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল( জেসিআই)
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যশোর এর সভাপতি ব্যারিস্টার শেখ মতিউর রহমানের নিদের্শনায় সংগঠনের সাধারন সম্পাদক শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।





