Thursday, 24 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

• 24 Sep 2026, 10:42 AM • পঠিত 23 বার
শেয়ার করুন:
ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে ঘটনার সময় ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। ভোরে আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

 

আগুন দেখতে পেয়ে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খোঁজখবর নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

 

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।