Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে স্বাধীনতা দিবসে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ

admin • 13 Aug 2025, 06:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে স্বাধীনতা দিবসে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ

স্বাধীনতা দিবসে কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক।

 

দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।

 

তাদের মতে, স্বাধীনতা দিবসে মানুষের স্বাধীনতাই লঙ্ঘন করা হচ্ছে।হায়দরাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন। ওই নির্দেশনায় বলা হয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস ও ১৬ আগস্ট জন্মাষ্টমীতে সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ থাকবে।

 

ওয়াইসি এক্সে লিখেছেন, ‘ভারতের অনেক পৌরসভা ১৫ আগস্ট কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এটি সংবেদনশীলতা ও সংবিধান, দুটোরই পরিপন্থী।’

 

তিনি আরও বলেন, ‘মাংস খাওয়া আর স্বাধীনতা দিবস উদ্‌যাপনের মধ্যে সম্পর্ক কী? তেলেঙ্গানার ৯৯ শতাংশ মানুষ মাংস খান। এই ধরনের নিষেধাজ্ঞা মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা, জীবিকা, সংস্কৃতি, পুষ্টি ও ধর্ম পালনের অধিকার লঙ্ঘন করে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।