এক্সক্লসিভ
জাতীয়
ভারতে বিনা মাশুলে ট্রানজিটের প্রস্তাব অস্বচ্ছ
admin
• 10 Sep 2022, 11:20 AM
• পঠিত 3 বার
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যৌথ বিবৃত প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, সুনির্দিষ্ট স্থল সীমানা, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে, তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা মাশুলে ট্রানজিট দেবে ভারত। ট্রান্সশিপমেন্টের জন্য ভারতের বন্দর ব্যবহারও করতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
তবে বিশ্লেষক অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ বলছেন, ট্রানজিটের প্রস্তাব পুরোপুরি স্পষ্ট নয়। এমনকি বাংলাদেশকে যে ট্রানজিট দেওয়া হয়েছে, তা কবে থেকে তাও বলা হয়নি।
এদিকে ভারতের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস জানান, মাত্রই ভারতের কাছ থেকে প্রস্তাবটি এসেছে। বিস্তারিত আলোচনা আরও বাকি আছে। নিজ দেশের পণ্য পরিবহনে ভারতকে বাংলাদেশ যে সুবিধা দিয়ে থাকে, এ ক্ষেত্রে তেমনটাই হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের।
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, সত্যি কথা বলতে এই প্রস্তাবটি আমি বুঝিনি। বিবৃতিতে বলা হয়েছে যে, এটা দেয়া ছিল, তার মানে নতুন করে দিচ্ছে না। তাহলে কি এই সুযোগ আগে থেকেই ছিল কিন্তু আমরা জানতাম না? এই বিষয়ে আমি অনেকের সাথে কথা বলেছি তবে কেউই এই সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
তিনি আরও বলেন, আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি যে আসলে কি হয়, একটা ট্রাক নেপালের উদ্দেশ্যে পাঠিয়ে এই পরীক্ষা করা যায়, তবেই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, এর বাইরেও বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের হিলি থেকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত একটি মহাসড়কের প্রস্তাব করা হয়েছে, ভারতের তরফ থেকে।
সুত্র: চ্যানেল ২৪
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





