Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin • 07 Dec 2025, 10:37 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায় কড়া নিরাপত্তার মধ্যে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনটিকেই এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরু হয় আজ শনিবার দুপুরের দিকে কোরআন পাঠের মধ্য দিয়ে। বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং সৌদি আরব থেকে আসা দুই ধর্মগুরুও এতে অংশ নেন। অনুষ্ঠানের আগে বিভিন্ন বয়সী মানুষকে মসজিদের জন্য মাথায় ইট নিয়ে আসতে দেখা যায়।

মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি এদিন এক বিশাল ভোজের আয়োজনও করা হয়। স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৪০ হাজার অতিথি এবং ২০ হাজার স্থানীয় বাসিন্দার জন্য শাহি বিরিয়ানি রান্নার ব্যবস্থা ছিল।

এই বিপুল আয়োজনের জন্য মোট সাতটি ক্যাটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। বিধায়কের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, শুধুমাত্র খাবারের জন্যই প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে এবং পুরো অনুষ্ঠানের বাজেট ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।