Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

ভারতে ধর্ষণের শিকার সেই বাংলাদেশি শিশুকে উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য

admin • 12 Aug 2025, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে ধর্ষণের শিকার সেই বাংলাদেশি শিশুকে উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য

ভারতের মহারাষ্ট্রের পালঘরে একটি মানব পাচারচক্রের হাত থেকে এক বাংলাদেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

 

মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের অভিযানে নয়গাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে ওই শিশুসহ মোট পাঁচ নারীকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে তিনজন বাংলাদেশের নাগরিক।

 

এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

আরো পড়ুন: তিন মাসে ২২৩ বার ধর্ষণের শিকার ভারতে পাচার হওয়া বাংলাদেশি কিশোরী

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই শিশুটিকে বর্তমানে জুভেনাইল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটিকে বাংলাদেশ থেকে গুজরাটের নাদিয়াদে নিয়ে আসা হয়েছিল। সেখানে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

 

নওগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা বিজয় কদম জানান, শিশুটি অভিযোগ করেছে যে গত তিন মাসে ২২৩ জনেরও বেশি পুরুষ তাকে ধর্ষণ করেছে। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করছে।

 

শিশুটি আরও জানায়, ভারতে আসার পর তার পরিচিত এক নারী তাকে বিক্রি করে দেয়। এরপর থেকে তাকে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।