Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে ২২ জনের প্রাণহানি

admin • 25 Feb 2024, 01:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতে গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে ২২ জনের প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশে গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, গঙ্গাস্নানের উদ্দেশ্যে একটি ট্রাক্টর-ট্রলিতে করে রাজ্যের কেদারগঞ্জে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাশগঞ্জ এলাকায় তাদের বহনকারী ট্রাক্টর-ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়।

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন।

অপরদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। এছাড়া, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ারও নির্দেশ দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।