Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভারতে ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

admin • 16 Sep 2025, 05:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারতে ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রফতানি সময়সীমা নির্ধারণ করা হয়েছে।  
তবে মাছ রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো-
১. রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অবশ্যই মেনে চলতে হবে।
২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
৩. শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করবে।
৪. পরবর্তী আবেদনের সময় আগের অনুমোদিত পরিমাণের প্রকৃত রফতানি সংক্রান্ত সব প্রমাণপত্র জমা দিতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রফতানি করা যাবে না।
৬. প্রতিটি চালান রফতানির সময় শুল্ক কর্তৃপক্ষ 'ASYCUDA World System' পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি হচ্ছে না, তা নিশ্চিত করবে।
৭. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রফতানিকারক নিজে রফতানি না করে কোনো উপ-ঠিকাদারকে কাজ দিতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রফতানি অনুমতি বাতিল করতে পারবে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, কোনো চাপে পড়ে নয়; বরং ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকের কম। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।