Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভারতীয় চ্যানেল স্টার জলসা,জি-সিনেমার কাহিনী বাংলাদেশের থানায়

admin • 25 Sep 2025, 03:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতীয় চ্যানেল স্টার জলসা,জি-সিনেমার কাহিনী বাংলাদেশের থানায়

ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি-সিনেমার কাহিনী এবার দেখা গেছে যশোর কোতোয়ালি থানার চত্বরে। তবে তা যদি কোন সিনেমার চিত্রনাট্য হতো পরিচালকরা হয়ত বলতেন— ‘‘বেশি বাড়াবাড়ি হচ্ছে!’’ যে দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন উপস্থিত জনতাও।

 

গতকাল মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে এক নারীকে নিয়ে দুই স্বামীর প্রকাশ্য টানাটানির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে তিনি বিকাশের ঘর ছেড়ে পলাশের হাত ধরে ভারতে গিয়ে বিয়ে করেন। সোমবার রাতে সীমা ও পলাশ যশোরে এসে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে প্রথম স্বামী বিকাশ সেখানে হাজির হন। একপর্যায়ে বিষয়টি গড়ায় কোতোয়ালি থানা পর্যন্ত, যেখানে তিনজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

 

সীমার দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু বলেন, ‘সীমার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এখন আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু বিকাশ আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।’

 

অন্যদিকে সীমা অধিকারী বলেন, আমি বিকাশের সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। এসব সহ্য করতে না পেরে পলাশকে বিয়ে করেছি। এখন আর বিকাশের সঙ্গে সংসার করব না।

 

তবে বিকাশ অধিকারীর দাবি, ‘সীমার পরকীয়ার কারণে আমার সাজানো সংসার ভেঙে যাচ্ছে। শুধু ঘর ছাড়েনি, নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছে। আমি সীমাকে যেকোনো মূল্যে বাড়ি ফিরিয়ে নিতে চাই।’

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ যশোরের একটি হোটেল থেকে ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।