Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌঁড়ানোর ঘোষণা অভিনেত্রীর

admin • 19 Nov 2023, 03:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌঁড়ানোর ঘোষণা অভিনেত্রীর

চলছে বিশ্বকাপে ক্রিকেট। প্রিয় দল জিতলে অনেকে অনেক কিছু করার অঙ্গীকার করেন। সব সময় যে সেই অঙ্গীকার রাখা হয় এমনও না। অনেকে তো আলোচনায় আসার জন্য নগ্ন হয়ে প্রকাশ্যে আসারও কথা বলে থাকেন।

ভারত বিশ্বকাপ জিতলে ‘নগ্ন হয়ে’ সমুদ্রসৈকতে দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছেন এক তেলেগু অভিনেত্রী। দুইদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন রেখা বজ নামে তেলেগু সিনেমার এই অভিনেত্রী। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে আমি পাতলা কাপড় পরে ভিজাগ বিচে ঘুরে বেড়াব। ’

সেই পোস্ট নিয়ে ওয়ানক্রিকেট নামে এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট রেখার ছবি দিয়ে খবরের শিরোনাম করেছে, ‘ভারত যদি ২০২৩ বিশ্বকাপ জেতে এই ভারতীয় অভিনেত্রী ভিজাগ বিচে নগ্ন দৌঁড়াবেন। ’

বিশাখাপত্তনমের অন্যতম শহর ভিজাগ, যার সমুদ্রসৈকত বেশ বিখ্যাত। রেখা সেখানকারই মেয়ে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।

 

তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সমালোচকেরা বলছেন, আলোচনায় আসার জন্য তার এই মন্তব্য। ২০১১ বিশ্বকাপে একই রকম ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন আরেক ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে।

 

তবে রেখা নিজের মন্তব্যে বেশ ইতিবাচক। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে নয়, বরং টিম ইন্ডিয়াকে সমর্থন দিতে এমন পোস্ট দেওয়ার কারণ, এমনটাই তার বিবৃতি। ১৯ নভেম্বরে আহমেদাবাদে এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।