ভাই মাদকাসক্ত হওয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন এক বোন (১৬)। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে।
গতকাল শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের কর্মকর্তা ইন্দিরাপুরম স্বাধীন কুমার সিং বলেন, ওই কিশোরী মৃত্যুর আগে একটি সুইসাইড নোট দেয়ালে লিখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই কিশোরী সুইসাইড নোটে লেখে, আমি আত্মহত্যা করছি, যাতে আমার ভাই নেশার পথ থেকে ফিরে আসে। এ ঘটনায় ওই কিশোরীর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গত বৃহস্পতিবার ওই কিশোরীর মা কাজের পর বাড়িতে এতে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার পর দেখতে পান যে, ওই কিশোরী ফ্যানের সঙ্গে ঝুলছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুত্র:এনডিটিভি





