Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

ব্যাগে করে ফেলে যাওয়া নবজাতক ‍উদ্ধার

admin • 23 Aug 2022, 01:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্যাগে করে ফেলে যাওয়া নবজাতক ‍উদ্ধার
সিরাজগঞ্জে বাজারের ব্যাগে করে ফেলা যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির বয়স আনুমানিক তিন দিন এবং নবজাতকটি ছেলে শিশু। বর্তমানে শিশুটির কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।     মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার কামারখন্দ উপজেলার কৃষ্ণদিয়া এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।   কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে এক নারী মাঠে হাঁস চরাতে শিশুর কান্নার আওয়াজ পান।   পরে কাছে গিয়ে দেখেন বাজারের ব্যাগের মধ্যে একটি নবজাতক। পরে খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করি।   কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি বৃষ্টিতে ভেজায় নিউমোনিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা আছে। তাই পর্যবেক্ষণে রাখতে হবে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, উদ্ধার শিশুর চিকিৎসা চলছে। পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।