Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

admin • 14 Nov 2022, 01:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে। ঘোষিত সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর লেনদেন ও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে বিকেল ৫টা পর্যন্ত।

নতুন সময়সূচি শুধু ব্যাংক নয়, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রেও বলবৎ হবে।

 

রোববার বীমা খাতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএ এবং সব বিমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

 

গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে শীত উপলক্ষে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

 

এর আগে, ২৩ আগস্ট থেকে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের প্রচলিত সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সময় নির্ধারণ করা হয় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।