Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

admin • 23 Feb 2026, 03:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই হত্যা মামলার সাক্ষী।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন বোরকা ও মাস্ক পরা দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেছেন এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। আর পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।