Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

admin • 22 Oct 2024, 09:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটির রূপরেখা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

কমিটির সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ওমাবা ফাতেমা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দ্রুততম সময়ের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।