Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বেরোবির নতুন প্রক্টর শরিফুল ইসলাম

admin • 31 May 2023, 10:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবির নতুন প্রক্টর শরিফুল ইসলাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার( ৩১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়।

এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে ।

এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। বেরোবি উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে তাঁদের এই পদে দায়িত্ব প্রদান করা হয়।

সহকারী প্রক্টর হিসেবে তাঁদের এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।