Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস জেলার খবর

বেরোবিতে সর্প সচেতনতামূলক কর্মশালা

admin • 27 Aug 2022, 03:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে সর্প সচেতনতামূলক কর্মশালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) সর্প সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ শে আগস্ট) বিকাল ৫ টায় বেরোবির স্বাধীনতা স্মারক মাঠের পাশে Wildlife & Snake Rescue Team In Bangladesh কর্তৃক আয়োজিত সর্প সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হক, Wildlife & Snake Rescue Team In Bangladesh এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত, Wildlife & Snake Rescue Team In Bangladesh এর অন্যান্য সদস্যগণ সহ বেরোবির অসংখ্য শিক্ষার্থী   গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হক বলেন, "সাপ আমাদের উপকার করে সাপ এই প্রকৃতির প্রাণ। জৈব বৈচিত্রের একটা অনুষঙ্গ।এছাড়া প্রাচীন গ্রীসে সাপকে বলা হয় জ্ঞানের দেবতা। তাই আমাদের উচিত সাপকে রক্ষা করা।"   Wildlife & Snake Rescue Team In Bangladesh এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন, "সাপের বিষ থেকে বাংলাদেশে প্রায় ৪৩ প্রকার ওষুধ তৈরি হয়। যা জটিল জটিল রোগের জন্য সেবন করা হয়। তাই আমাদের উচিত সাপকে রক্ষা করা।   তিনি আরো বলেন, শুধু সাপ রক্ষা করলে হবে না আমাদের নিজেদেরকেও রক্ষা করতে হবে। এজন্য সাপ দেখা মাত্রই উত্তেজিত হওয়া যাবেনা যথাসম্ভব শান্ত থাকতে হবে এবং স্থির থাকতে হবে।   কারণ সাপ চলন্ত বস্তুকে বেশি শিকার করে। যদি কখনো সাপ কামড় দেয় তাহলে সাথে সাথে সরকারি মেডিকেল হাসপাতালে যেতে হবে।   কারণ সরকারি মেডিকেল হাসপাতাল ছাড়া অন্যান্য জায়গায় সহজে সাপের বিষের এন্টি মলম পাওয়া যায় না। এছাড়া সাপ কামড় দিলে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না।   কারণ অনেক সময় মানুষ সাপে কামড় দিলে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। তাই যথা সম্ভব শান্ত থাকতে হবে এবং যে অঙ্গে কামড় দিবে সে অঙ্গ নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে।"
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।