Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেরোবিতে ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

admin • 11 Dec 2024, 11:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবিতে ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) শাখা শিবিরের পক্ষ থেকে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বেরোবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে তারা এই শীতবস্ত্র বিতরণ করেন। মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান শিবিরের সভাপতি মো: সোহেল রানা।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠনের নাম না এটি একটি আদর্শের নাম। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ খুব বেশি হওয়ায় মানুষের জনজীবনে নিদারুণ প্রভাব পড়ছে । ইসলামী ছাত্রশিবির শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করতেছে ।

তিনি আরও বলেন আমরা সমাজের বিত্তবান এবং প্রভাবশালী মানুষদের আহ্বান করছি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শীতের এই নিদারুণ কষ্ট লাঘবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।