Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন নারী উদ্যোক্তা খাদিজা

admin • 09 Dec 2024, 04:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন নারী উদ্যোক্তা খাদিজা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নারী বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেলেন পঞ্চগড় জেলার সফল নারী উদ্যোক্তা মোছা. খাদিজা আকতার ।

 

সোমবার ( ৯ ডিসেম্বর ) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক সাবেত আলী এই পদক  প্রদান করেন ।এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

উল্লেখ্য পঞ্চগড় সদরের রওশনাবাগ এলাকার নারী উদ্যোক্তা খাজিদা আকতার এর উৎপাদন নকশিকাঁথা - ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, জাপানে রপ্তানি হয়। শতাধিক নারী কাজ করে তাঁর কারখানায় । উদ্যমী এই নারী হাজারো নারীর কর্মসংস্থান তৈরীতে কাজ করতে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।