Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়া ট্রাকটি উদ্ধার হয়নি, বিকল্প পথে চলার অনুরোধ

admin • 22 Dec 2024, 01:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়া ট্রাকটি উদ্ধার হয়নি, বিকল্প পথে চলার অনুরোধ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার হয়নি।

 

দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে, তা বলতে পারছে না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও কোনো অগ্রতি নেই। ট্রাকচালক আহত হলেও খোঁজ মেলেনি হেলপারের।

 

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প পথে চলতে পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ট্রাকচালকদের কামারপাড়ার মুন্নুগেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে যায়। এ ঘটনাযর পর থেকে ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।