Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

admin • 18 Oct 2023, 02:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ (সাত) ঘণ্টা রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টি অ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এতে আরও বলা হয়, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।