Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৃষ্টির মধ্যেই শাহবাগে তরঙ্গ পরিবহনের বাসে আগুন

admin • 07 Dec 2023, 04:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৃষ্টির মধ্যেই শাহবাগে তরঙ্গ পরিবহনের বাসে আগুন

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

   

পরে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।